March 6, 2026

  • Home
  • All
  • টোকিওতে বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বৈঠক অনুষ্ঠিত
Image

টোকিওতে বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বৈঠক অনুষ্ঠিত

টোকিওতে মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) ‘সপ্তম বাংলাদেশ-জাপান জয়েন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপান প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক ভাইস মিনিস্টার হিরোফুমি আমাকাওয়া এবং প্রকৌশল ও আবাসন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার ইওসুকে সুৎসুমি।

আলোচনায় জাপানি সহায়তায় বাস্তবায়নাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম সুয়ারেজ প্রজেক্ট, স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্প, কমলাপুর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আলোচনার ফলাফলকে বাস্তবে রূপ দিতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, জাপানি সহায়তায় গৃহীত প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্য জাপান সরকারের প্রতি ধন্যবাদ জানান এবং আশা করেন এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচনা পর্বে সড়ক যোগাযোগ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, রেল সচিব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ও চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্ব স্ব ক্ষেত্রে বাস্তবায়নাধীন প্রকল্পের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বৈঠকের দ্বিতীয় পর্বে আলোচনায় যুক্ত হন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী ও বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ পর্বে জাপানি সহায়তায় বাস্তবায়নযোগ্য সম্ভাবনাময় প্রকল্পের তালিকা প্রস্তুত ও প্রকল্প প্রস্তাব প্রেরণের বিষয়ে বিশদ আলোচনা হয়।

আলোচনায় অনলাইনে সেতু বিভাগের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top