December 12, 2025

  • Home
  • All
  • ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আলোচনা করতে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আর্থ কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Image

ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আলোচনা করতে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আর্থ কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান আর্থ কর্পোরেশনের একটি প্রতিনিধিদল সোমবার (৮ সেপ্টেম্বর, ২০২৫) সকালে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। তারা তাদের প্রতিষ্ঠান ও উৎপাদিত পণ্যের বিস্তারিত তথ্যও উপস্থাপন করেন।

রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী প্রতিনিধিদলকে বাংলাদেশে পাইলট প্রকল্প আকারে মশানিধন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দেশে কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দেন।

Related Posts

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন। এটিকে অভিবাসনের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে। তবে…

Dec 11, 2025
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই…

Dec 11, 2025
ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং পিএইচপি মোটরস লিমিটেড—খ্যাতনামা পিএইচপি পরিবারের একটি অঙ্গ প্রতিষ্ঠান—এর মধ্যে একটি সমঝোতা স্মারক…

Dec 11, 2025
Scroll to Top