March 5, 2026

  • Home
  • All
  • ঢাকায় নারী শিক্ষার্থীদের ক্ষমতায়ন কর্মশালা উদ্বোধন করলেন মালদ্বীপের হাইকমিশনার
Image

ঢাকায় নারী শিক্ষার্থীদের ক্ষমতায়ন কর্মশালা উদ্বোধন করলেন মালদ্বীপের হাইকমিশনার

মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ ঢাকায় আয়োজিত “আমার রক্ষক আমি, আমি অনন্যা” শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। নারীর ক্ষমতায়ন ও আত্মরক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করে উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশ এবং ফ্রেশ অনন্যা। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে।

এতে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের হাইকমিশনার তরুণীদের নিরাপত্তা, সুস্থতা এবং আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “তরুণ নারীদের দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সুরক্ষা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ তৈরি হয়। এটি কেবল ব্যক্তিগত নিরাপত্তাই নয়, বরং তাদের সামাজিক ও অর্থনৈতিক নেতৃত্বের পথ সুগম করে।”

হাইকমিশনার আয়োজকদের এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং নারীর আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের কর্মসূচি নিয়মিত করার আহ্বান জানান।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top