May 19, 2026

  • Home
  • All
  • ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম ও বি২বি ট্রেড কানেক্টিং ইভেন্ট অনুষ্ঠিত
Image

ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম ও বি২বি ট্রেড কানেক্টিং ইভেন্ট অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম এবং বি২বি ট্রেড কানেক্টিং ইভেন্ট ২০২৬”। মঙ্গলবার (১৯ মে ২০২৬) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথমবারের মতো এই আয়োজন করে ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ফরেন মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশে ভিয়েতনাম দূতাবাস এবং বাংলাদেশে ভিয়েতনাম বিজনেস অ্যাসোসিয়েশন (ভিবিএস)।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠান অংশ নেয়। অন্যদিকে ভিয়েতনাম থেকে ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। প্রতিনিধিরা সফটওয়্যার উৎপাদন, প্রি-ইঞ্জিনিয়ারড স্টিল ভবন নির্মাণ, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার উৎপাদন, কৃষি ও বনজ পণ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বিভিন্ন খাতে কাজ করছেন। এবারের ফোরামে ভিয়েতনামে উৎপাদিত যন্ত্রপাতি ও বৈদ্যুতিক মোটর নির্মাতা প্রতিষ্ঠান এবং ভিয়েতনামের মেডিকেল ট্যুরিজম সেবাও বিশেষভাবে উপস্থাপন করা হয়।

এ বছরের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— “সম্ভাবনাকে কাজে লাগিয়ে, আস্থা শক্তিশালী করে, একসঙ্গে উন্নয়নের পথে।” আয়োজকরা জানান, এই প্রতিপাদ্যের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্ভাবনা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের নতুন সরকারের ইতিবাচক ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রশাসন প্রতিমন্ত্রী, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান কুয়ং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ-পূর্ব এশিয়া-দক্ষিণ এশিয়া ও আঞ্চলিক সহযোগিতা বিভাগের প্রধান এবং বাংলাদেশ বাজার তদারকির দায়িত্বপ্রাপ্ত মিস লে থি মাই আং বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের বাজারের আকার, সম্ভাবনা এবং পরিপূরক বৈশিষ্ট্যের মধ্যে অত্যন্ত ভালো সামঞ্জস্য রয়েছে। তিনি সমন্বিত উন্নয়ন, মূল্য সংযোজন বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে দুই দেশের একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ফোরামের বি২বি নেটওয়ার্কিং অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে— ভিয়েতনামে উৎপাদিত উচ্চপ্রযুক্তির ওয়েল্ডিং মেশিন ও যান্ত্রিক সরঞ্জাম বাংলাদেশে সরবরাহের জন্য হং কি কোম্পানি ও পদ্মা কমিউনিকেশনের মধ্যে সহযোগিতা চুক্তি, বাংলাদেশি গ্রাহকদের জন্য ভিয়েতনামে চিকিৎসা ও পর্যটন সেবা প্রদানে এশিয়া ডিএমসি ভিয়েতনাম ও রূপসা এয়ার সার্ভিসেসের মধ্যে সমঝোতা এবং “ভিয়েতনাম-বাংলাদেশ হাউস” প্রতিষ্ঠা সংক্রান্ত একটি চুক্তি।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ফোরামের মাধ্যমে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পখাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Related Posts

বাংলাদেশে রিটেইল ও জ্বালানি খাতে আগ্রহ বাড়ছে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের

বাংলাদেশে রিটেইল ও জ্বালানি খাতে আগ্রহ বাড়ছে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও গভীর হচ্ছে। বিশেষ করে রিটেইল, কৃষি ও জ্বালানি খাতে…

May 19, 2026
বাংলাদেশকে আঞ্চলিক ব্যবসায়িক হাব হিসেবে দেখছে ব্রাজিল

বাংলাদেশকে আঞ্চলিক ব্যবসায়িক হাব হিসেবে দেখছে ব্রাজিল

ডেস্ক রিপোর্টঃ সোমবার (১৮ মে, ২০২৬) ব্রাজিলের ফেডারেটিভ রিপাবলিকের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেস অর্থমন্ত্রী আমীর…

May 19, 2026
বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ কাতারের

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ কাতারের

ডেস্ক রিপোর্টঃ সোমবার (১৮ মে, ২০২৬) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে…

May 19, 2026
Scroll to Top