January 22, 2026

  • Home
  • All
  • ঢাকায় বিআইআইএসএস-ইউএনওপিএস আয়োজিত স্থানীয় ও তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সেমিনার চলছে
Image

ঢাকায় বিআইআইএসএস-ইউএনওপিএস আয়োজিত স্থানীয় ও তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সেমিনার চলছে

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS) যৌথভাবে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার BIISS অডিটোরিয়ামে “The Power of Local: How Grassroots Communities Drive SDG Achievement in Bangladesh” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নরওয়ের ঢাকাস্থ রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন (Håkon Arald Gulbrandsen)। উদ্বোধনী বক্তব্য রাখেন BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস (বিএসপি, এডব্লিউ, এএফডব্লিউসি, পিএসসি, পিইএনজি)।

সেমিনারে ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মূল আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান ড. মিশাল ক্রেজা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক উইং-এর মহাপরিচালক মোঃ তৌফিক-উর রহমান এবং নিজেরা করি’র সচিব খুশি কবীরসহ নানাবিধ সংস্থার প্রতিনিধিরা।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top