March 14, 2026

  • Home
  • All
  • ঢাকায় রাশিয়ান হাউসে রুশ-বাংলাদেশ পর্যটন সহযোগিতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Image

ঢাকায় রাশিয়ান হাউসে রুশ-বাংলাদেশ পর্যটন সহযোগিতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) ঢাকাস্থ রাশিয়ান হাউস বাংলাদেশি পর্যটন সাময়িকী “ভ্রমণ”-এর সহায়তায় “রাশিয়া-বাংলাদেশ পর্যটন সহযোগিতা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল লক্ষ্য ছিল পর্যটনের সম্ভাবনা সম্প্রসারণ এবং অংশগ্রহণকারীদের রাশিয়ার পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিত করানো।

সেমিনারে উভয় দেশের পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকরা উল্লেখ করেন, রাশিয়ার গণমাধ্যমে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোর আরও সক্রিয় প্রচার প্রয়োজন, কারণ দেশটি এখনো রুশপর্যটকদের কাছে তেমনভাবে পরিচিত নয়। পাশাপাশি, বাংলাদেশি ট্যুর অপারেটরদের রাশিয়াকে একটি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে আরও জোরালোভাবে উপস্থাপন করার আহ্বান জানানো হয়।

বক্তারা ঢাকাস্থ রাশিয়ান হাউসকে এমন একটি অর্থবহ অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এধরনের আরও উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন। সেমিনার শেষে অতিথিরা রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আয়োজিত একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে দেশটির বৈচিত্র্যময় ও অনন্য প্রাকৃতিক দৃশ্যপট উপস্থাপিত হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে RT Documentary-এর “Russia: An Inside Look” সিরিজের “Peterhof” (‘পিটারহফ’) চলচ্চিত্রটি প্রদর্শিত হয়, যা দর্শকদের রাশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন স্থানের এক ভার্চুয়াল সফরে নিয়ে যায়।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top