February 8, 2026

  • Home
  • All
  • ঢাকায় ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৫’
Image

ঢাকায় ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৫’

বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ দেশি-বিদেশি অংশীজনদের সামনে তুলে ধরতে আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বাদশ ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)-২০২৫’।

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2025-09-15-at-12.36.21-PM-1024x768.jpeg

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এটিএফ চেয়ারম্যান মাহবুবুল হেলাল। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর দুটি হলে। এবারের আসরে সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশনসহ মোট ১৮০টি দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলার অংশ হিসেবে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’ অনুষ্ঠিত হবে, যেখানে পর্যটন খাতে নতুন প্রকল্প ও বিনিয়োগের সম্ভাবনা প্রদর্শন করা হবে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top