March 7, 2026

  • Home
  • All
  • ঢাকায় ৬৭তম আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) প্রধানদের বৈঠকে অংশ নিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত
Image

ঢাকায় ৬৭তম আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) প্রধানদের বৈঠকে অংশ নিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত

ডিপ্লোমেটিক ডেস্কঃ

ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) আসিয়ান ঢাকা কমিটি (এডিসি)-এর ৬৭তম প্রধানদের (Head of Mission) বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকে ঢাকায় অবস্থানরত আসিয়ানভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল ব্রুনাই দারুসসালাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

সভায় ২০২৬ সালে যৌথভাবে আয়োজনযোগ্য বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, আসিয়ান ঢাকা কমিটি (ADC) তৃতীয় কোনো দেশে অবস্থিত আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর দূতাবাসসমূহের মধ্যে একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এ কমিটির মূল লক্ষ্য হলো স্বাগতিক দেশের সঙ্গে আসিয়ান সদস্যদের সহযোগিতা বৃদ্ধি করা এবং স্বাগতিক দেশে আসিয়ান সম্পর্কে জনসচেতনতা জোরদার করা।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top