March 6, 2026

  • Home
  • All
  • ঢাকায় ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে ভারতীয় হাইকমিশনের বিশেষ আয়োজন
Image

ঢাকায় ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে ভারতীয় হাইকমিশনের বিশেষ আয়োজন

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ২৫ জানুয়ারি একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং বাংলাদেশের সরকারের পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক মাননীয় উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মূল বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা ব্যক্ত করেন। “বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি”, তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের সরকার, সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং কূটনৈতিক অঙ্গনের সদস্যগণ এই উদ্‌যাপনে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত শাসনের লক্ষ্যে ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার ঘটনাকে স্মরণ করে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এটি ভারতের একটি জাতীয় দিবস।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top