February 4, 2026

  • Home
  • All
  • ঢাকা-১১ আসনকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের
Image

ঢাকা-১১ আসনকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম ভাটারা ও বাড্ডা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মাদকের আগ্রাসনে আজ প্রতিটি পরিবার হুমকির মুখে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

ড. কাইয়ুম বলেন, “আমরা তো আমাদের সন্তানদের সারাজীবন ঘরে তালা দিয়ে রাখতে পারি না। কিন্তু বাইরে আজ মাদকের রাজত্ব—এটি সমাজের জন্য এক ভয়ংকর বাস্তবতা।” তিনি আরও বলেন, সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো মাদক ব্যবসায় কিশোর গ্যাংকে ব্যবহার করা হচ্ছে, যা সমাজকে আরও অস্থিতিশীল করে তুলছে।

কিশোরদের মাদক কারবারে জড়িয়ে পড়ার পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ক্ষুধার তাড়না, খেলার মাঠের অভাব এবং শিক্ষা ব্যবস্থার অবক্ষয়ই তরুণদের ভুল পথে ঠেলে দিচ্ছে। এসব বাস্তবতা উপেক্ষা করে শুধু দমনমূলক ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রেক্ষিতে ড. এম এ কাইয়ুম একটি দ্বিমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—মাদক সিন্ডিকেট ও গডফাদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিভ্রান্ত কিশোর ও বেকার যুবকদের পুনর্বাসনের উদ্যোগ। তিনি বলেন, “আমরা তরুণদের হাতে মাদক নয়, তুলে দেব বই, খেলাধুলার সুযোগ ও কর্মসংস্থান।”

শেষে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

Related Posts

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এড্যুকেশন ডেস্কঃ ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির…

Feb 3, 2026
ঢাকা ফিরে আসা চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের স্বাগত জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন

ঢাকা ফিরে আসা চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের স্বাগত জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন

ডিপ্লোম্যাটিক ডেস্ক: ব্রিটিশ হাই কমিশন ঢাকা সম্প্রতি যুক্তরাজ্যে স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করা বাংলাদেশী চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের জন্য…

Feb 3, 2026
প্রবাসী ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করলেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু

প্রবাসী ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করলেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু

নিজস্ব প্রতিবেদকঃ ফেনী-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু প্রবাসী বাংলাদেশি…

Feb 3, 2026
Scroll to Top