February 7, 2026

  • Home
  • All
  • তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক: সুষ্ঠু নির্বাচন ও সম্পর্ক জোরদারে সমর্থনের বার্তা
Image

তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক: সুষ্ঠু নির্বাচন ও সম্পর্ক জোরদারে সমর্থনের বার্তা

অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে সমর্থনের বার্তা দেয় ইইউ।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারসহ ইউরোপীয় ইউনিয়নের সাতটি সদস্য দেশের আবাসিক রাষ্ট্রদূত (Heads of Mission) উপস্থিত ছিলেন। তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং ইইউ–বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

ইইউ প্রতিনিধিরা বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি দীর্ঘদিনের রাজনৈতিক অংশীদার এবং বৃহত্তম বাণিজ্যিক সহযোগীদের অন্যতম। ভবিষ্যতেও বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইইউর সহযোগিতা অব্যাহত থাকবে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top