April 21, 2026

  • Home
  • All
  • তৈরি পোশাক খাতের গর্ভবতী শ্রমিকদের পুষ্টি সহায়তায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর
Image

তৈরি পোশাক খাতের গর্ভবতী শ্রমিকদের পুষ্টি সহায়তায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

তৈরি পোশাক খাতের গর্ভবতী শ্রমিকদের পুষ্টি সহায়তা নিশ্চিতে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে বিকেএমইএ’র সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

এতে স্বাক্ষর করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক কেয়া খান।

বিকেএমইএ ছাড়াও বিজিএমইএ ও এলএফএমইএবি’র সাথেও চুক্তি স্বাক্ষর করে মহিলা বিষয়ক অধিদপ্তর। কর্মসূচি বাস্তাবায়নে কারিগরি সহায়তা দিবে জাতীসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।

চুক্তি অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বিকেএমইএ, বিজিএমইএ ও এলএফএমইএবি’র মোট ৭০০টি সদস্য কারখানায় এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে বিকেএমইএর’ সদস্য কারখানা রয়েছে ১৮০ টি। তবে পরবর্তীতে পর্যায়ক্রমে সব সদস্য কারখানায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মোট ১৬,৮০০ গর্ভবতী নারী শ্রমিককে পর্যায়ক্রমে ৮০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। সুবিধাভোগীরা একটানা ৩৬ মাস এ ভাতা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউএফপি’র বাংলাদেশ কান্ট্রি অফিসের হেড অব পার্টনারশিপ, কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টিং কুন লি, এলএফএমইএবি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ নাজমুল হাসান, বিজিএমইএ’র প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top