February 12, 2026

  • Home
  • All
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার
Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার

গাজীপুর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি জেলার একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দায়িত্বপালনের প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার সংশ্লিষ্ট সদস্যদের উদ্দেশ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

Related Posts

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই ন্যাশনাল চার্টার’ গণভোটে নিজের ভোটাধিকার…

Feb 12, 2026
নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।…

Feb 12, 2026
ভোট দিলেন এনসিপি এর আহবায়কনাহিদ ইসলাম

ভোট দিলেন এনসিপি এর আহবায়কনাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক মোঃ নাহিদ ইসলাম…

Feb 12, 2026
Scroll to Top