March 5, 2026

  • Home
  • All
  • দিল্লির রেড ফোর্টে মর্মান্তিক বিস্ফোরণে নিহতদের প্রতি বাংলাদেশ হাইকমিশনের গভীর সমবেদনা
Image

দিল্লির রেড ফোর্টে মর্মান্তিক বিস্ফোরণে নিহতদের প্রতি বাংলাদেশ হাইকমিশনের গভীর সমবেদনা

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক রেড ফোর্ট এলাকায় গাড়ি বিস্ফোরণে অন্তত ১০ জন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং বহু আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত এ দুঃখজনক ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনার এবং হাইকমিশনের সকল সদস্যরা এক বিবৃতিতে বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও আহত সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। তাঁদের জন্য আমাদের প্রার্থনা অব্যাহত থাকবে।”

হাইকমিশন আরও জানায়, এই কঠিন সময়ে ভারত ও ভারতীয় জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি ও সমর্থন অব্যাহত থাকবে।

“এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে,”— উল্লেখ করা হয় বিবৃতিতে।

ভারতের রেড ফোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের মর্মান্তিক ঘটনা দেশটিতে শোকের ছায়া ফেলেছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top