March 6, 2026

  • Home
  • All
  • দুবাইয়ে বিশ্ব সমুদ্র দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন
Image

দুবাইয়ে বিশ্ব সমুদ্র দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) দুবাইয়ে দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে প্যারালাল ইভেন্ট-২০২৫’-এ অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। আগামী বছর অনুষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন ‘টেকসই সমুদ্রের জন্য সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্যানেল আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল ও উদ্যোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশের মতো দেশগুলোকে এ প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তার বক্তব্যে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, নৌপরিবহন খাতে দক্ষ জনশক্তি উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। তিনি বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার গুরুত্বও উল্লেখ করেন।

প্যানেল ও বৈঠকের পাশাপাশি উপদেষ্টা বিভিন্ন দেশের প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নৌপরিবহন খাতের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন।

ড. সাখাওয়াত হোসেন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে বাংলাদেশের পক্ষে সদস্য দেশগুলোর সমর্থন কামনা করেন। এ ধরনের আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ দেশকে নৌপরিবহন খাতে বৈশ্বিক পরিমণ্ডলে দৃঢ় অবস্থানে নিয়ে যাবে এবং দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top