March 14, 2026

  • Home
  • All
  • দেশের শীর্ষ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
Image

দেশের শীর্ষ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শনিবার দেশের গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া, বার্তা সংস্থা ও অনলাইন গণমাধ্যমের প্রধান নির্বাহী, শীর্ষ কর্মকর্তা এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রবাসে বাংলার মুখ-এর সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব ও এসময় উপস্থিত ছিলেন এবং তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করায় তাকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি সম্মান ও সৌজন্য প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানটিকে বিএনপি নেতৃত্ব ও দেশের সাংবাদিক সমাজের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া জোরদারের একটি নতুন উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে রাজনৈতিক অঙ্গনে গণমাধ্যমের ভূমিকা ও দায়িত্ব নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

উল্লেখ্য, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top