March 10, 2026

  • Home
  • All
  • দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিজিএমইএ সভাপতির সঙ্গে জাপানি প্রতিনিধি দলের বৈঠক
Image

দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিজিএমইএ সভাপতির সঙ্গে জাপানি প্রতিনিধি দলের বৈঠক

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি, বন ও মৎস্য পণ্যের বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং রপ্তানি বিষয়ক উপ-মহাপরিচালক ইউডা গাকু-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রস্তাবিত জাপান-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (EPA) নিয়ে আলোচনা হয়, যার লক্ষ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাংলাদেশের এলডিসি উত্তরণের পর পাঁচ বছরের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানান। পাশাপাশি, রপ্তানি প্রতিযোগিতায় সহায়তার জন্য রুলস অব অরিজিনে শিথিলতার আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিজিএমইএর সহ-সভাপতি মিজানুর রহমান এবং অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
Scroll to Top