April 15, 2026

  • Home
  • All
  • দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
Image

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ পৃথক বৈঠক করেছেন।

রবিবার (১২ এপ্রিল, ২০২৬) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের রপ্তানি পণ্যের একটি প্রধান গন্তব্য এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে বাণিজ্যে কিছু নন-ট্যারিফ বাধা রয়েছে, যা দূর করতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

তিনি জার্মানিকে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ও লেদার খাতে বিনিয়োগের আহ্বান জানান। একইসঙ্গে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, জার্মানি বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট) ও সম্ভাবনাময় খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে একটি সমান প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় আন্তর্জাতিক ওয়েলনেস ডে-২০২৬ উপলক্ষে ‘ওয়েলনেস ওয়াক’ আয়োজন করলো নেপাল দূতাবাস

ঢাকায় আন্তর্জাতিক ওয়েলনেস ডে-২০২৬ উপলক্ষে ‘ওয়েলনেস ওয়াক’ আয়োজন করলো নেপাল দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ International Wellness Day উপলক্ষে ঢাকায় বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে এক বর্ণাঢ্য ‘ওয়েলনেস ওয়াক’ কর্মসূচির আয়োজন…

Apr 15, 2026
জাকার্তায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা

জাকার্তায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা

কূটনৈতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র সরকারের মধ্যে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা (এফওসি) গত…

Apr 14, 2026
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

কূটনৈতিক ডেস্ক: সোমবার (১৩ এপ্রিল ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানী, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ…

Apr 14, 2026
Scroll to Top