March 14, 2026

  • Home
  • All
  • দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরামের গুরুত্ব তুলে ধরলেন বাণিজ্য উপদেষ্টা
Image

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরামের গুরুত্ব তুলে ধরলেন বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার (২৮ এপ্রিল, ২০২৫) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে “পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, “এই ফোরাম দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” তিনি দুদেশের জনগণের মধ্যেও সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “পাকিস্তান ও বাংলাদেশ উভয়ই জনবহুল দেশ হলেও তাদের মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ আশানুরূপ নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে উভয় দেশের ব্যবসায়ীদের আরও সক্রিয় হতে হবে।”

তিনি জানান, দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা রয়েছে, যা যৌক্তিকভাবে নিরসন করা জরুরি। এজন্য যৌথভাবে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top