March 12, 2026

  • Home
  • All
  • নারী ও পরিবারকে কেন্দ্র করে উন্নয়নের রূপরেখা: ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান
Image

নারী ও পরিবারকে কেন্দ্র করে উন্নয়নের রূপরেখা: ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারী ও পরিবারকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। এ লক্ষ্যে তিনি ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি পরিকল্পনার কথা তুলে ধরেন।

শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশে গড়ে প্রায় ৪ কোটি পরিবার রয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কোনো পরিবারকে আজীবন সহায়তা নয়, বরং ৫ থেকে ৭ বছর সহায়তা দেওয়া হবে—তা নগদ অর্থ বা অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের মাধ্যমে।

তারেক রহমান বলেন, ‘আমরা গবেষণা করে দেখেছি, একজন নারীকে এই সহায়তা দিলে তিনি তা মূলত তিনটি খাতে ব্যয় করেন—পরিবারের স্বাস্থ্য, সন্তানদের শিক্ষা এবং ক্ষুদ্র বিনিয়োগে। এর ফলে ধীরে ধীরে গ্রামের অর্থনীতি শক্তিশালী হয়, উপজেলা ও জেলা পর্যায়ে অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়।’

নারীদের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু নারীর নয়—নারী ও পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন।’ সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি প্রসঙ্গে তিনি বলেন, কেন এমন হচ্ছে—সে বিষয়ে রাজনীতিবিদদের গভীরভাবে ভাবতে হবে।

সভায় সাংবাদিক রেজাউল করিম রনি, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, যুগান্তর সম্পাদক আব্দুল হাই সিকদার, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেস্ক রিপোর্টঃ বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন…

Mar 12, 2026
কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
Scroll to Top