March 5, 2026

  • Home
  • All
  • নেপালে বাংলাদেশ দূতাবাসে মাছ উৎসবের পূর্বসূচিতে ফিশ ডিসপ্লে অনুষ্ঠিত
Image

নেপালে বাংলাদেশ দূতাবাসে মাছ উৎসবের পূর্বসূচিতে ফিশ ডিসপ্লে অনুষ্ঠিত

বাংলাদেশের মিষ্টি পানির ও সামুদ্রিক মাছের বৈচিত্র্য ও স্বাদ নেপালি জনগণের কাছে তুলে ধরতে বাংলাদেশ দূতাবাস, নেপাল সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) বিকেল ৪টায় দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করে বিশেষ ফিশ ডিসপ্লে। এটি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য “বাংলাদেশ ফিশ ফেস্টিভ্যাল”-এর পূর্বসূচি হিসেবে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উপস্থাপন করে। নেপালের বিভিন্ন হোটেল ও রিসোর্টের ম্যানেজার, এক্সিকিউটিভসহ হসপিটালিটি সেক্টর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক আমদানিকারক উপস্থিত ছিলেন।

হোটেল অ্যাসোসিয়েশন অব নেপাল (HAN)-এর সভাপতি বিনায়ক শাহ ফিশ ডিসপ্লে আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করবে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মিষ্টি পানির মাছসহ বাংলাদেশের সামুদ্রিক মাছের বিশেষ স্বাদ, গুণগত মান, ঐতিহাসিক গুরুত্ব ও বিশ্বব্যাপী খ্যাতির কথা তুলে ধরেন। তিনি দেশের রপ্তানিমুখী মৎস্য খাতের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। রাষ্ট্রদূত নেপালের হসপিটালিটি সেক্টরের অতিথিদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং HAN-এর অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু আগামী ২৮ নভেম্বর ২০২৫ দূতাবাস প্রাঙ্গণে “বাংলাদেশ ফিশ ফেস্টিভ্যাল” আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটিতে বিভিন্ন দেশের কূটনীতিক, নেপালের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top