March 14, 2026

  • Home
  • All
  • নৌ-পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে চার জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষরিত
Image

নৌ-পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে চার জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের নৌ-পরিবহন সক্ষমতা জোরদার এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ‘Procurement of New 4 Vessels Project’ শীর্ষক প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সম্মানিত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং চীনা সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শিপিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, বৈদেশিক বাণিজ্যের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের সামুদ্রিক স্বায়ত্তশাসন শক্তিশালী হবে। তিনি আরও বলেন, চীন সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ নীতি অব্যাহত রাখবে এবং বাংলাদেশ–চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের জনগণ সরাসরি আরও বেশি উপকৃত হবে।

উল্লেখ্য, ‘Procurement of New 4 Vessels Project’ হলো বাংলাদেশ ও চীনের মধ্যে একটি আন্তঃসরকারি সহযোগিতা প্রকল্প, যা চীনা সরকারের প্রদত্ত স্বল্পসুদে কনসেশনাল ঋণের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় বাংলাদেশের জন্য মোট চারটি নতুন জাহাজ নির্মাণ করা হবে—এর মধ্যে দুটি ক্রুড অয়েল ট্যাংকার এবং দুটি বাল্ক ক্যারিয়ার অন্তর্ভুক্ত রয়েছে।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top