December 10, 2025

  • Home
  • All
  • প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিশুদের জন্য ইফতার এর আয়োজন অনুষ্ঠিত
Image

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিশুদের জন্য ইফতার এর আয়োজন অনুষ্ঠিত

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের উদ্যোগে মঙ্গলবার (১৮ মার্চ, ২০২৫) মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের জন্য ‘চিলড্রেন’স ইফতার পার্টি ২০২৫’ এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং হোটেল ইন্টারন্যাশনালের মাননীয় চেয়ারম্যান নাসরীন জাহান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পর্যটন) ফাতেমা রহিম ভীনা, আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনউদ্দিন মোনেম, হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ ইসরাত হোসেন খান, হোটেল ইন্টারন্যাশনালের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহমেদ, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকার পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) কাজি মোয়াজ্জেম হোসেন এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকার পাবলিক রিলেশন ম্যানেজার মোঃ নাফিউজ্জামান। এছাড়াও সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ আয়োজনে অংশগ্রহণকারী শিশুদের জন্য বিশেষ উপহার হিসেবে স্কুল ব্যাগ প্রদান করা হয় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই মহতী উদ্যোগে সহযোগিতায় ছিল আব্দুল মোনেম লিমিটেড, যারা আগত শিশুদের জন্য একটি গিফট হ্যাম্পার প্রদান করে।

অনুষ্ঠানে অতিথিগণ এতিম শিশুদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং একসাথে ইফতার গ্রহণ করেন।

Related Posts

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আমচ্যাম) মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার শেরাটন হোটেলে “Powering Bangladesh Toward Energy…

Dec 10, 2025
বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর নিয়ে সেমিস্টারভিত্তিক বিজনেস রাউন্ডটেবিল আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস

বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর নিয়ে সেমিস্টারভিত্তিক বিজনেস রাউন্ডটেবিল আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস

মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) ঢাকায় অবস্থিত কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে অনুষ্ঠিত হলো ‘বিজনেস রাউন্ডটেবিল (২০২৫ সালের দ্বিতীয়ার্ধ)’। দূতাবাসের কনফারেন্স…

Dec 10, 2025
ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আটক মৎস্যজীবীদের পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গোপসাগরে…

Dec 10, 2025
Scroll to Top