February 7, 2026

  • Home
  • All
  • পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
Image

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠকের সাইডলাইনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে উভয়পক্ষ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন।

বৈঠকে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে উভয় পক্ষ বাণিজ্য, জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে উভয় দেশ বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top