February 8, 2026

  • Home
  • All
  • পানি সংরক্ষণ ও জলবায়ু মোকাবেলায় যৌথ সহযোগিতা নিয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত
Image

পানি সংরক্ষণ ও জলবায়ু মোকাবেলায় যৌথ সহযোগিতা নিয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন রবিবার (১৮ মে, ২০২৫) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পানি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পরিবেশবান্ধব উন্নয়নে চীনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশকে এ খাতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।

অন্যদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসান বাংলাদেশ সরকারের পরিবেশবান্ধব নীতিমালা ও পানিসম্পদ ব্যবস্থাপনার অগ্রগতির কথা তুলে ধরেন।

Related Posts

নৌ-পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে চার জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষরিত

নৌ-পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে চার জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের নৌ-পরিবহন সক্ষমতা জোরদার এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ‘Procurement of New 4 Vessels Project’ শীর্ষক…

Feb 8, 2026
ঢাকা-১১ উন্নয়নে কল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি নাহিদ ইসলামের

ঢাকা-১১ উন্নয়নে কল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মোঃ নাহিদ ইসলামের বিশাল নির্বাচনী জনসভা বিপুল জনসমাগমের মধ্য দিয়ে…

Feb 8, 2026
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।…

Feb 8, 2026
Scroll to Top