February 8, 2026

  • Home
  • All
  • পাশববৃত্তিকে দমন করতে না পারলে মানুষ পশুতে পরিণত হয়—ধর্ম উপদেষ্টা
Image

পাশববৃত্তিকে দমন করতে না পারলে মানুষ পশুতে পরিণত হয়—ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিয়াম সাধনায় উজ্জ্বীবিত হয়ে পাশববৃত্তিকে দমন করতে হবে। অন্যথায় মানুষ তার মর্যাদা হারিয়ে পশুতে পরিণত হয়ে যাবে। অন্তরকে পরিশুদ্ধ করতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিশুদ্ধ হবে।

আজ মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমী আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন , নারীরা হচ্ছেন মা’ এর জাতি, তাদের প্রতি যারা অসম্মান ও অমর্যাদাপূর্ণ আচরণ করে তারা হায়েনা ও নরাধম।

ড. খালিদ হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক যে নীল নকশা, ধর্ষণের ঘটনা তার বাস্তবায়ন মাত্র। সামনে ষড়যন্ত্রের কুশিলবরা নতুন এজেন্ডা নিয়ে মাঠে নামবে। এসময় তিনি জনগণকে সতর্ক থাকার আহবান জানান।

বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর ড. মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৩৫, ১৩৬ ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থী অফিসারগণ উপস্থিত ছিলেন।

Related Posts

নৌ-পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে চার জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষরিত

নৌ-পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে চার জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের নৌ-পরিবহন সক্ষমতা জোরদার এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ‘Procurement of New 4 Vessels Project’ শীর্ষক…

Feb 8, 2026
ঢাকা-১১ উন্নয়নে কল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি নাহিদ ইসলামের

ঢাকা-১১ উন্নয়নে কল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মোঃ নাহিদ ইসলামের বিশাল নির্বাচনী জনসভা বিপুল জনসমাগমের মধ্য দিয়ে…

Feb 8, 2026
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।…

Feb 8, 2026
Scroll to Top