April 21, 2026

  • Home
  • All
  • পূর্ব লন্ডনের পপলার শাহজালাল মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Image

পূর্ব লন্ডনের পপলার শাহজালাল মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পূর্ব লন্ডনের পপলার শাহজালাল মসজিদ কমিটির উদ্যোগে রবিবার (১৬ মার্চ, ২০২৫) এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক মসজিদের মুসল্লি, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় শিশুরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি স্বাগত বক্তব্য রাখেন এবং আগত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্থানীয় কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী, ইমাম মাওলানা শাব্বির আহমেদ, হাফিজ সাদিকুর রহমান, সিস্টার ক্রিস্টিন, সাবেক স্থানীয় কাউন্সিলর ও সলিসিটর কাহার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওহাব এবং সেক্রেটারি জামাল রহমান। ইফতারের পূর্বে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইমাম হাফিজ সাদিকুর রহমান। পরে তিনি সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

পরিশেষে মসজিদের চেয়ারম্যান ফারুক আহমদ সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top