March 7, 2026

  • Home
  • All
  • প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫”
Image

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫”

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ২৬ মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫” যা স্পন্সর করছে পূবালি ব্যাংক। আজ সোমবার (২৪ মার্চ ২০২৫) আয়োজিত এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এই বৃহৎ উৎসবটি সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত চলবে এবং এতে অংশগ্রহণকারীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। উৎসবে থাকবে দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী, বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ, শিশু এবং পরিবারের জন্য মজাদার এক্টিভিটিস এবং বিশেষ খাবারের আয়োজন।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিম প্রেস কনফারেন্সে জানান, “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫” মূলত ঈদ উপলক্ষে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এক বিশেষ আয়োজন, যেখানে তাঁরা একটি অভিজাত পরিবেশে কেনাকাটার পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে আরও তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে ইভেন্ট সমন্বয়কারী মো. নাফেউজ্জামানের সঙ্গে। ইমেইল: mnafeuzzaman@panpacific.com অথবা মোবাইল: +৮৮০১৭৩০৩৩৩৪৪০।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top