March 14, 2026

  • Home
  • All
  • প্রথমবারের মতো ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত
Image

প্রথমবারের মতো ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত

প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪। ২৬ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ সামিটে ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে তৈরি হয় এক অভূতপূর্ব পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ওয়ার্ল্ড-এর প্রেসিডেন্ট মোঃ শাহীদুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ড-এর প্রধান উপদেষ্টা আজিজ আহমেদ, ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, ডিবিএ, এবিসিসিআই-এর প্রেসিডেন্ট আসিফ বারী, অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরামের ভাইস চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, আমেরিকান বাংলাদেশী বিচারক সোমা এস সাঈদ, আমেরিকা-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান গিয়াস আহমেদ, বৃটিশ-বাংলাদেশ চেম্বারের সাবেক সভাপতি সাইদুর রহমান রানু, বিজনেস এশিয়া সম্পাদক উইং কমান্ডার (অব.) মোঃ ইসমাইল হোসাইন সিরাজী, গ্লোবাল এনআরবি চেম্বারের সেক্রেটারি হেমি হোসেন এবং এনআরবি ওয়ার্ল্ডের ফাউন্ডার এনামুল হক এনাম।

প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী তার বক্তব্যে প্রবাসীদের দেশের উন্নয়নে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের জন্য নানা ধরণের উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী দিনে দেশের নানা কাজে প্রবাসীদের সম্পৃক্ততা আরও বাড়বে।

এনআরবি ওয়ার্ল্ড সামিট- এর আয়োজক প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড এবং বিজনেস এশিয়া ম্যাগাজিন। আয়োজন সহযোগী হিসেবে আছে- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গ্লোবাল এনআরবি চেম্বার, বিজনেস আমেরিকা ম্যাগাজিন।

সামিটে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী অংশ নেন, যাঁরা উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রবাসীদের ভূমিকা নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, অর্থনীতি, কৃষি, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড প্রদান, যা প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। দিনব্যাপী এই সামিটে ছিল নানা আয়োজন। যার মধ্যে ছিল বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত এবং অর্থবহ করতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, ট্যুরিজম, আবাসন, রপ্তানি, বাংলাদেশী ডায়াসপোরাসহ বিষয়ভিত্তিক নানা সেমিনার। যেখানে আলোচক হিসেবে ছিলেন সংশ্লিষ্ট সেক্টরের সরকারি নীতি- নির্ধারক এবং দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া এবারের আয়োজন থেকে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশীদের প্রদান করা হয় গ্লোবাল এনআরবি এওয়ার্ড।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top