February 8, 2026

  • Home
  • All
  • প্রবাসী কল্যাণ ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Image

প্রবাসী কল্যাণ ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব চানু গোপাল ঘোষ। এছাড়াও উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব, আইসিসি ও আইটি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান এবং মহাব্যবস্থাপক (প্রশাসন ও পরিচালন) জনাব মোহাঃ মাহবুবুল ইউনুস উপস্থিত ছিলেন।

এছাড়া, ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চল এবং প্রধান শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলের শুরুতে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি ও ব্যাংকের সার্বিক উন্নতি কামনা করা হয়।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top