February 8, 2026

  • Home
  • All
  • প্রবাসী ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করলেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু
Image

প্রবাসী ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করলেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনী-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ এবং ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রবাসে অবস্থানরত আমাদের ভাইয়েরা দেশের বাইরে থেকেও বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল ও শক্তিশালী রাখতে বড় অবদান রাখছে। প্রবাসীদের এই ত্যাগ ও কষ্টের কথা জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে প্রবাসী ভাইয়েরা ভোটার হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন—এটি একটি ইতিবাচক ও ঐতিহাসিক পদক্ষেপ। দেশে যেমন আপনারা অর্থনীতিতে অবদান রেখেছেন, তেমনি গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ বিনির্মাণেও আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রফিকুল আলম মজনু ফেনী-১ আসনের জনগণের পক্ষ থেকে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একটি সুন্দর, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বার্থে আপনারা আগামী নির্বাচনে আমাদের দলের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।”

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালু রয়েছে এবং সেখানে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ সক্রিয় আছেন। প্রবাসী ভোটারদের যদি ভোটার অ্যাপে নিবন্ধন বা ভোট প্রদান সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে সংশ্লিষ্ট দেশের বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।

বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, “প্রবাসী ভাইদের অংশগ্রহণেই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং আমরা সবাই মিলে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top