March 12, 2026

  • Home
  • All
  • প্রবাসে মর্যাদা ও আয় বাড়াতে ভাষা–দক্ষতা প্রশিক্ষণের ওপর জোর দিলেন তারেক রহমান
Image

প্রবাসে মর্যাদা ও আয় বাড়াতে ভাষা–দক্ষতা প্রশিক্ষণের ওপর জোর দিলেন তারেক রহমান

সম্পাদক, প্রকৌঃ মোহাম্মদ সজীবুল-আল-রাজীবঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের ভাষা ও কাজভিত্তিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। যথাযথ প্রস্তুতি ছাড়া বিদেশে পাঠালে প্রবাসীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রবাসীদের প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমাদের দেশ থেকে যারা কাজের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, তাদের যদি সেই দেশের ভাষাটা শিখিয়ে দেওয়া যায় এবং যে কাজে তারা যাচ্ছেন—সেই কাজের ওপর যদি প্রশিক্ষণ দিয়ে পাঠানো যায়, তাহলে তারা বিদেশে গিয়ে আরও দক্ষভাবে কাজ করতে পারবেন।’

তিনি বলেন, প্রবাসীরা শুধু নিজেদের জীবনমান উন্নত করেন না, তারা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রেমিট্যান্সের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয় এবং জাতীয় অর্থনীতির চাকা সচল থাকে। তাই প্রবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, পরিকল্পিতভাবে দক্ষ প্রবাসী তৈরি করা গেলে বিদেশে তাদের মর্যাদা ও আয় দুটোই বাড়বে। একই সঙ্গে অবৈধ দালালচক্রের ওপর নির্ভরতা কমবে এবং প্রবাসীদের সঙ্গে ঘটে যাওয়া নানা হয়রানি ও প্রতারণাও হ্রাস পাবে।

তারেক রহমান বলেন, ‘আমরা চাই প্রবাসীরা বিদেশে গিয়ে শুধু শ্রমিক হিসেবে নয়, দক্ষ কর্মী হিসেবে পরিচিত হোক। এতে তাদের আত্মমর্যাদা যেমন বাড়বে, তেমনি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।’

মতবিনিময় সভায় তিনি জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রবাসীদের কল্যাণ, নিরাপত্তা ও কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে একটি সমন্বিত ও যুগোপযোগী নীতি প্রণয়ন করা হবে।

সভায় সাংবাদিক রেজাউল করিম রনি, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, যুগান্তর সম্পাদক আব্দুল হাই সিকদার, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেস্ক রিপোর্টঃ বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন…

Mar 12, 2026
কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
Scroll to Top