April 20, 2026

  • Home
  • All
  • প্রাইম ব্যাংকের প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে মিস নাজিয়া কবিরের যোগদান
Image

প্রাইম ব্যাংকের প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে মিস নাজিয়া কবিরের যোগদান

আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান “সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস”-এর পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট মিস নাজিয়া কবির প্রাইম ব্যাংক পিএলসি. -এর পরিচালনা পর্ষদে প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।

মিস নাজিয়া কবির যুক্তরাজ্যের লিংকনস ইন সোসাইটি থেকে বার-এট-ল, উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (স্নাতক), ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইনে স্নাতকোত্তর, ও সিটি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে মিস নাজিয়া কবির কোম্পানী ও ব্যাংকিং আইন, প্রকল্প অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, একীভূতকরণ ও অধিগ্রহণ, মধ্যস্থতা ও সালিশি কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ প্রদান করে আসছেন।

Related Posts

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে…

Apr 19, 2026
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
Scroll to Top