January 22, 2026

  • Home
  • All
  • প্রাণ-আরএফএল, এইচঅ্যান্ডএম ও বিশ্বব্যাংকের চুক্তি: গার্মেন্টস খাতে সৌরবিদ্যুতের যুগ শুরু
Image

প্রাণ-আরএফএল, এইচঅ্যান্ডএম ও বিশ্বব্যাংকের চুক্তি: গার্মেন্টস খাতে সৌরবিদ্যুতের যুগ শুরু

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ এবার নবায়নযোগ্য জ্বালানির পথে এক বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস খাতের জন্য পরিচ্ছন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এই বিদ্যুৎ সরবরাহ করা হবে সুইডেনভিত্তিক বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড হেনেস অ্যান্ড মরিটজ এবি (H&M)-এর বাংলাদেশি সরবরাহকারীদের।

এই উদ্যোগকে সামনে রেখে প্রাণ গ্রুপ, এইচঅ্যান্ডএম গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (IFC) এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। রাজধানী ঢাকায় চলমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর তৃতীয় দিনে এই চুক্তি স্বাক্ষর হয়, যা দেশের গার্মেন্টস শিল্পে পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনের পথে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তিতে স্বাক্ষর করেন – প্রাণ-আরএফএল গ্রুপ এর চেয়ারম্যান ও সিইও মি. আহসান খান চৌধুরী, এইচঅ্যান্ডএম এর হেড অব সাসটেইনেবিলিটি ফর প্রোডাকশন মি. ইউসুফ এল নাটুর, এশিয়া প্যাসিফিক, আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এর পরিচালক ও আঞ্চলিক প্রধান (ইনফ্রাস্ট্রাকচার ও প্রাকৃতিক সম্পদ) মি. বিক্রম কুমার।

চুক্তির মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (CPPA) চালু হতে যাচ্ছে। IFC-এর আর্থিক সহায়তায় এবং প্রাণ-আরএফএল গ্রুপের নেতৃত্বে নির্মিতব্য সৌরবিদ্যুৎ পার্ক থেকে সরবরাহকারীরা বিদ্যুৎ সংগ্রহ করবেন, যা পরোক্ষভাবে এইচঅ্যান্ডএম-এর টেকসই উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top