February 7, 2026

  • Home
  • All
  • ফায়ারফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান
Image

ফায়ারফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন (২৪)-এর পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সোমবার (০৬ জানুয়ারি, ২০২৫) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে নয়নের পিতা মো. আক্তারুজ্জামান এর হাতে নগদ ০৫ (পাঁচ) লক্ষ টাকার অনুদান তুলে দেন।

অনুদান প্রদানকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে নিহত নয়নের পরিবারকে (২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ১ (এক) লক্ষ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরো ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top