March 14, 2026

  • Home
  • All
  • ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ বৈঠকে বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালকবৃন্দ সালাউদ্দিন-মাকসুদা দম্পতি
Image

ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ বৈঠকে বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালকবৃন্দ সালাউদ্দিন-মাকসুদা দম্পতি

বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, তরুণ শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা জনাব মোঃ সালাউদ্দিন চৌধুরী ও তার সহধর্মিণী মাকসুদা চৌধুরী সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইনগ্লেট-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দূতাবাসে এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নিনা কেইনগ্লেট দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এই দম্পতির অবদানের ভূয়সী প্রশংসা করেন। সম্প্রতি বাংলাদেশের নোবেল বিজয়ী ও মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটি একান্ত ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান, যা বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ককে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের সঙ্গে ফিলিপাইনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা, পোশাক খাতের অগ্রগতি, পর্যটন শিল্পের বিকাশ এবং সুযোগ-সুবিধা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত উভয় দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে জনাব মোঃ সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরী দম্পতি ফিলিপাইন দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত তাদের আন্তরিকভাবে স্বাগত জানান। সফর শেষে জনাব সালাউদ্দিন চৌধুরী দূতাবাসের ভিজিটরস বুকে একটি শুভেচ্ছা বার্তা লিপিবদ্ধ করেন।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top