April 20, 2026

  • Home
  • All
  • ফিলিস্তিনে চলমান মানবিক সংকট নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের গভীর উদ্বেগ প্রকাশ
Image

ফিলিস্তিনে চলমান মানবিক সংকট নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের গভীর উদ্বেগ প্রকাশ

জাতিসংঘে “টু-স্টেট সলিউশন” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের অক্টোবরের পর এটি তাঁদের চতুর্থ বৈঠক।

বৈঠকে দুই নেতা পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া আঞ্চলিক সংযোগ এবং জনগণ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তারা অদূর ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর আয়োজনের বিষয়ে একমত হন।

ফিলিস্তিনে চলমান মানবিক সংকট ও ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে উভয় পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি অটল সংহতি জানিয়ে, সম্মেলন থেকে একটি অর্থবহ ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন দুই নেতা।

Related Posts

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে…

Apr 19, 2026
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
Scroll to Top