April 11, 2026

  • Home
  • All
  • ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
Image

ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রবিবার (৫ এপ্রিল, ২০২৬) ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। বিশেষ করে পল্লী উন্নয়ন, অবকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ উন্নয়ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, দেশের অনগ্রসর জেলাসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে কার্যকর সহযোগিতা দিতে পারে। এ সময় তিনি অনগ্রসর অঞ্চলের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয় রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।

অপরদিকে, ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করতে আগ্রহী এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদার হতে চায়। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির…

Apr 11, 2026
যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে…

Apr 11, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল…

Apr 11, 2026
Scroll to Top