April 21, 2026

  • Home
  • All
  • বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন সেনাপ্রধান
Image

বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্টঃ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা অর্জিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-কে গত মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) জর্জিয়া স্টেট সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে এই সম্মাননা প্রদান করা হয়।

জর্জিয়ার গভর্নর Brian P. Kemp আনুষ্ঠানিকভাবে এই রেজ্যুলেশন সেনাবাহিনী প্রধানের হাতে তুলে দেন। রিপাবলিকান ও ডেমোক্রেট—উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়।

এ রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে একই দিনে সকালে সেনাবাহিনী প্রধান গভর্নর Brian P. Kemp-এর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সামরিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর Burt Jones-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে গমন করেন।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top