February 7, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, সাম্প্রতিক নীতিগত উদ্যোগে আশাবাদী
Image

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, সাম্প্রতিক নীতিগত উদ্যোগে আশাবাদী

সাংহাই ও গুয়াংজৌতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

একশ’রও বেশি চীনা বিনিয়োগকারী সোমবার (২১ জুলাই, ২০২৫) সাংহাইয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ অংশ নেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ দূতাবাস।

২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাংহাই ও গুয়াংজৌয়ে অনুষ্ঠিত এই বিনিয়োগ প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সেমিনারের পাশাপাশি, প্রতিনিধি দলটি চীনের দুই শহরের ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এসব আলোচনায় বাংলাদেশে নতুন বা সম্প্রসারিত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনার প্রধান খাতগুলোর মধ্যে ছিল নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক (RMG), স্বাস্থ্যসেবা এবং ভোক্তা ইলেকট্রনিক্স।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “চীনা কোম্পানিগুলোর আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতিতুলে ধরা হয়েছে, বিশেষতমুদ্রারস্থিতিশীলতাও বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।“

বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিনিধি দলের সঙ্গে এই সফরে অংশ নেন সিটিব্যাংক এনএ, ইস্টার্ন ব্যাংক পিএলসিএইচএসবিসিএবংস্ট্যান্ডার্ড চার্টার্ডএর প্রতিনিধিরা।

এই সফরের মাধ্যমে চীনের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরসঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি, পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়, যাতে এই অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা যায়।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top