February 8, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত অস্ট্রেলিয়ার
Image

বাংলাদেশের জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত অস্ট্রেলিয়ার

কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা উন্নয়নে অস্ট্রেলিয়া তার সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন।

সম্প্রতি ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা অগ্রসর করার বিষয়ে আয়োজিত এক কর্মশালায় অংশ নেন। কর্মশালায় তিনি বাংলাদেশের কৃষি খাত শক্তিশালী করা এবং পরিবেশগত অবক্ষয় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

কর্মশালায় অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পও প্রদর্শিত হয়। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এশিয়ার) এবং কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও)-এর সহযোগিতায় এসব প্রকল্পে লবণাক্ত উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল ফসল ব্যবস্থা একীভূতকরণ ও টেকসই কৃষি অনুশীলন প্রচারে গবেষণা চলছে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top