February 28, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের দক্ষ জনবল নিতে আগ্রহী কাওয়াসাকি চেম্বার
Image

বাংলাদেশের দক্ষ জনবল নিতে আগ্রহী কাওয়াসাকি চেম্বার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে কাওয়াসাকি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল মান্যবর রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে প্রতিনিধিদল উল্লেখ করেন, কাওয়াসাকি জাপানের অন্যতম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। তারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানির প্রতি আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে নির্মাণ ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে বলে জানান।

দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথ উদ্যোগে কাওয়াসাকিতে একটি সেমিনার আয়োজন এবং উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সফর বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

মান্যবর রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি কাওয়াসাকির বিভিন্ন শিল্পকারখানায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, নার্সিং, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি ও তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পর্যাপ্ত প্রশিক্ষিত ও দক্ষ জনবল রয়েছে।

দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সরকার জাপানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ করেছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি কাওয়াসাকি চেম্বারের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

বৈঠকটি বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Related Posts

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক…

Feb 28, 2026
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রপতি

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রপতি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ গণগণতান্ত্রিক প্রজাতন্ত্র আলজেরিয়ার রাষ্ট্রপতি মহামান্য আব্দুল মাজিদ তেব্বুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন…

Feb 28, 2026
ওআইসি বৈঠকের ফাঁকে পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাইডলাইন বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ওআইসি বৈঠকের ফাঁকে পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাইডলাইন বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্ক: শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এর ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে…

Feb 27, 2026
Scroll to Top