March 14, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের নারী স্থপতি দৃষ্টি চাকমার সাফল্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইয়ের অভিনন্দন
Image

বাংলাদেশের নারী স্থপতি দৃষ্টি চাকমার সাফল্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইয়ের অভিনন্দন

অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশ জানিয়েছে—বাংলাদেশ ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইদের প্রতিভা আজ বিশ্বমঞ্চে নতুন মাত্রা যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল সাফল্যের নজির গড়লেন বাংলাদেশি স্থপতি দৃষ্টি চাকমা।

২০২৪ সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে আর্কিটেকচারে মাস্টার্স সম্পন্ন করা দৃষ্টি চাকমা এবার নির্বাচিত হয়েছেন বিশ্বখ্যাত London Creates 2025 প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য। স্থাপত্য ও নকশা বিষয়ক এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ৭ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্য থেকে তার জমা দেওয়া কাজটি নির্বাচিত হয়েছে। এই কৃতিত্বপূর্ণ অর্জনের মধ্য দিয়ে তার কাজ প্রদর্শিত হচ্ছে বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান Foster + Partners সহ অন্যান্য স্বনামধন্য ডিজাইন স্টুডিওর পাশে।

এছাড়া, দৃষ্টি চাকমার সৃজনশীল কাজটিকে ২০২৫ সালের সবচেয়ে চমকপ্রদ ভিজ্যুয়াল আউটপুট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি Drawing of the Year 2025 গ্রন্থেও স্থান পেয়েছে।

এই গৌরবময় অর্জনে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই নেটওয়ার্ক ও বাংলাদেশ গর্বিত। অস্ট্রেলিয়ান হাই কমিশন দৃষ্টি চাকমাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তার আগামীর সাফল্য কামনা করেছে।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top