March 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের বিচার খাতে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান
Image

বাংলাদেশের বিচার খাতে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

বুধবার (৪ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি মন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশের বিচারব্যবস্থার সংস্কারে মন্ত্রীর অঙ্গীকারের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বিচার খাতে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বিচারিক সক্ষমতা বৃদ্ধি, আইনি কাঠামোর উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Related Posts

বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে সাংস্কৃতিক কূটনীতি উন্নয়ন ও বিশ্বের বিভিন্ন দেশে দেশের সুনাম বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে…

Mar 10, 2026
বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
Scroll to Top