March 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের রাষ্ট্রদূতের অংশগ্রহণে কাঠমান্ডুতে ঔষধ আমদানিকারক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Image

বাংলাদেশের রাষ্ট্রদূতের অংশগ্রহণে কাঠমান্ডুতে ঔষধ আমদানিকারক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘মেডিসিন ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন অব নেপাল (MIAN)’ এর ৮ম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে অংশগ্রহণ করেছেন। শনিবার (২১ জুন ২০২৫) স্থানীয় একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের সচিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্য, প্রমোশন ও সংস্কৃতি) অনুষ্ঠানে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের অগ্রগতি এবং নেপালে ওষুধ রপ্তানির সম্ভাবনা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশের ওষুধ শিল্পের গুণমান, প্রতিযোগিতামূলক মূল্য এবং বিশ্ববাজারে বিস্তার প্রসঙ্গে আলোকপাত করেন।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top