April 21, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সংহতি প্রকাশ
Image

বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সংহতি প্রকাশ

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন তিনি।

বৈঠকের পর জাতিসংঘের এক বার্তায় বলা হয়, বৈঠকে সংস্থাটির মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। মহাসচিব বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষায় দৃঢ় প্রতিশ্রুতির জন্যও বাংলাদেশকে ধন্যবাদ জানান মহাসচিব।

সূত্রঃ বাসস।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top