January 20, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা
Image

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমি বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিনটি আমাদের যৌথ ইতিহাস ও ত্যাগের প্রতিফলন, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি গড়ে তুলেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হয়ে আছে, যা বহু ক্ষেত্রে প্রসারিত হয়েছে এবং আমাদের জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে।”

প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “আমরা এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির যৌথ আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি সংবেদনশীল থাকবে।”

শেষে, তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে তার সর্বোচ্চ সম্মান ও শুভেচ্ছা জানান।

Related Posts

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

অনলাইন ডেস্কঃ আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার…

Jan 19, 2026
Scroll to Top