March 14, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া
Image

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ২৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল এবং এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস একটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশের এক বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ–অস্ট্রেলিয়া অংশীদারত্বকে অস্ট্রেলিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এএনএফআরইএলের সঙ্গে এই সহযোগিতা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা জোরদার করবে এবং দেশের রাজনৈতিক ও নাগরিক পরিসর সম্পর্কে গভীরতর বোঝাপড়া তৈরি করতে সহায়তা করবে। বিশেষ করে নারী, যুবক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ পর্যবেক্ষণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ উদ্যোগটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত ব্যালট (BALLOT) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অস্ট্রেলিয়ার চলমান সহায়তার পরিপূরক। এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতি অস্ট্রেলিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত হলো।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top