April 21, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে বর্ণাঢ্য ‘শুভ নববর্ষ উৎসব’ মেলা উদযাপন
Image

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে বর্ণাঢ্য ‘শুভ নববর্ষ উৎসব’ মেলা উদযাপন

বাংলাদেশে চীনা দূতাবাসের বর্ণাঢ্য আয়োজনে ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল’ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি, ২০২৫) ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে করা হয় আলোকসজ্জা,  সৃষ্টি হয়  আনন্দমুখর পরিবেশ।

চীনা রাশিচক্রের বছর ‘সর্পবর্ষ’ আগমনের প্রাক্কালে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশে চীনা দূতাবাস যৌথভাবে ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল’ মেলার আয়োজন করে। আয়োজনের সহ-আয়োজক ছিল বাংলাদেশস্থ ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, এবং বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ।

চীনা প্রতিষ্ঠান, প্রবাসী চীনা নাগরিক, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে এ বসন্ত উৎসব উদযাপন এবং চীনা সংস্কৃতির আনন্দ উদযাপন করেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন ও বাংলাদেশের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমরা এখানে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করতে এবং চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং ‘চীন-বাংলাদেশ পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার’ এর সূচনা করতে একত্রিত হয়েছি।’

তিনি বলেন, ‘গত অর্ধ শতাব্দীতে, চীন ও বাংলাদেশ একে অপরকে সহযোগিতা করেছে, আন্তরিকতার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতার মাধ্যমে এক মধুর বন্ধুত্বের অধ্যায় রচনা করেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে দুই দেশের যৌথ প্রচেষ্টায় চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে এবং উচ্চতর পর্যায়ে পৌঁছাবে।’

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী চীনা বসন্ত উৎসব, সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন এবং বাংলাদেশে অবস্থানরত চীনের সব নাগরিককে নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি বাংলাদেশের উন্নয়নে চীনের দৃঢ় সমর্থনের প্রশংসা করেন এবং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও ‘পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার’কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও নিবিড় করার আশাবাদ ব্যক্ত করেন।

২০২৫ সালে ঢাকায় ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল’র প্রথম অনুষ্ঠান এ মেলায় উপস্থিত চীনা ও বাংলাদেশি অতিথিরা ড্রাগন ও সিংহ নৃত্য, মার্শাল আর্ট, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং ঐতিহ্যবাহী চীনা নৃত্য উপভোগ করেন।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top