December 10, 2025

  • Home
  • All
  • বাংলাদেশে জাপান-কোরিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা দেখতে চান মিনিস্টার তাকাহাশি
Image

বাংলাদেশে জাপান-কোরিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা দেখতে চান মিনিস্টার তাকাহাশি

জাপান-কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কো-অপারেশন ফাউন্ডেশন (JKF) এবং কোরিয়া-জাপান ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কো-অপারেশন ফাউন্ডেশন (KJF) আয়োজিত বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) এক সিম্পোজিয়াম ও সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিনিস্টার তাকাহাশি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিনিস্টার তাকাহাশি বলেন, এ বছর জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের ৬০তম বছর। সাম্প্রতিক সময়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা শীর্ষ বৈঠকে ভবিষ্যতমুখী ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, দেশটি যখন উন্নয়ন ও জাতিগঠন প্রক্রিয়ার নতুন অধ্যায়ে প্রবেশ করছে, তখন জাপান ও কোরিয়ার সহযোগিতার নতুন বীজ বাংলাদেশে বপন হবে এবং তা ভবিষ্যতে সুফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাপান-কোরিয়া শিল্প ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং শিল্পখাতে সম্ভাবনাময় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

Related Posts

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আমচ্যাম) মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার শেরাটন হোটেলে “Powering Bangladesh Toward Energy…

Dec 10, 2025
বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর নিয়ে সেমিস্টারভিত্তিক বিজনেস রাউন্ডটেবিল আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস

বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর নিয়ে সেমিস্টারভিত্তিক বিজনেস রাউন্ডটেবিল আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস

মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) ঢাকায় অবস্থিত কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে অনুষ্ঠিত হলো ‘বিজনেস রাউন্ডটেবিল (২০২৫ সালের দ্বিতীয়ার্ধ)’। দূতাবাসের কনফারেন্স…

Dec 10, 2025
ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আটক মৎস্যজীবীদের পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গোপসাগরে…

Dec 10, 2025
Scroll to Top